আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
মাদকবিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থেকে ২৪ কেজি গাঁজাসহ ২ শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ১টি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৬৫৪৬) জব্দ করা হয়েছে,
শুক্রবার (৬ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ এর সহকারী পুুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, রংপুর জেলার শান্তিপার্ক পশ্চিমপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে রোকন মিয়া (২৩) ও দিনাজপুর জেলার কুরুশা পশ্চিমপাড়ার মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫০)
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল একটি চৌকষ আভিযানিক দল জেলার সলঙ্গার চড়িয়া শিকার পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ১টি ট্রাক ও ২টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ