নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের উপহার সামগ্রী হস্তান্তর।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১২ টায় দিকে জেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে উপহার সামগ্রী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো.সাইফুল ইসলাম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফরিদুল ইসলামের নিকট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এবং সাধারণ সম্পাদক মো: একরামুল হক এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
উপহার সামগ্রী হস্তান্তর শেষে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, অধ্যাপক শেখ ফজলে শামস পরশ সভাপতি এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা মোতাবেক এই মহামারী করোনা দূর্যোগ সময় সারা বাংলাদেশ করোনা প্রীত ও অসহায় মানুষের পিছনে দাঁড়ানো জন্য যে নির্দেশনা আসে সেই নির্দেশনার অংশ হিসেবে ইতিমধ্যে আপনার জানে সারা বাংলাদেশ অসহায় মানুষের পাশে দাড়িয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তারা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য খাবার সংগ্রহ করছে।তারই অংশ হিসেবে আমরা আজকে মানবিক আওয়ামী যুবলীগের পক্ষ থেকে করোনা ওয়ার্ডের প্রতিটি রোগী জন্য দেশী ফল সরবরাহ করেছি। সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ সমস্ত মানবিক কর্মকাণ্ড যত দিন মহামারী করোনা ভাইরাস থাকবে তত দিন আমরা করোনা প্রীত মানুষের পাশে থাকবো আমাদের সেবা কার্যক্রম চালু থাকবে ইনশাল্লাহ।
ফল সামগ্রী মধ্যে ছিলো আপেল, কলা, আনারস, লেবু, মালটা, পেয়ারা, আম।
এসময় মেডিকেল অফিসার (হোমিও) ডাঃ পরিমল চন্দ্র মোদক সহ জেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।