নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ২ শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।
জেলা প্রশাসনের আয়োজনে-স্বাস্হ্য বিধিমেনে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১ আগষ্ট) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সিরাজগঞ্জে ২০০ জনের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মঈন উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবু বকর সিদ্দিক প্রমূখ।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে।ঘন ঘন সাবান/ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, মোঃ রেদওয়ান আহমেদ রাফি, রাশেদ হোসাইন সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন ।