নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম
করোনাকালে শুরু থেকেই সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ৮ টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।
এ সময় তিনি জানান করোনাকালে সিরাজগঞ্জ পুলিশ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি মানুষের জীবিকামুখী কর্মকান্ড চলমান রাখতে এই ছাগল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।
কার্যক্রম চলাকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফাত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) ইমরান রহমান ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।