আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জের ২০ লক্ষাধিক টাকার হেরোইনসহ  গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের তাড়াশে ২২ সেপ্টেম্বর বুধবার আনুমানিক সন্ধ্যা ১৭.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২
এর অভিযানে ২০ লক্ষাধিক টাকার হেরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‍্যাব -১২ সূত্রে জানা যায়, র‍্যাব -১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ৫ নং নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ের রোডের উত্তর পার্শ্বে এসএস ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৬(দুইশত ছয়) গ্রাম হেরোইনসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এসময় তাহার সঙ্গে থেকে ০১ টি ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রোঃ-ট-২২-২২৩২, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ২,০০০/-(দুই হাজার) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম (৩২), পিতা-নইম উদ্দিন, সাং- রেহায়চর আদর্শপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ।
র‍্যাব -১২ আর ও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৭(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব-১২।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ