আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবা সহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

 

নুপুর কুমার রায়, শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিডিয়া অফিসার এরশাদুর রহমান এর নেতৃত্বে র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দরগাপাড়া দারুল খুলদ সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১১৮ পিস ইয়াবা তিনটি মোবাইল, ৪ টি সিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা ১/ শ্রী বিকাশ চন্দ্র সাহা (৩০) পিতা-মৃত সুনীল চন্দ্র সাহা গ্রামঃ সাহাপাড়া ২/ মোঃ সৈকত (২৫) পিতাঃ সিরাজুল ইসলাম গ্রামঃ দরগা পাড়া ৩/ মোঃ লিমন মিয়া (২৬) পিতাঃ মোঃ আবু সামা গ্রামঃ আন্দার কোটাপাড়া ৪/ মোঃ জাহাঙ্গীর সরকার (২৪) পিতাঃ মৃত আব্দুল আওয়াল ৫/ মোঃ শামসুল ইসলাম (২২) পিতাঃ ফুলচাঁন গ্রামঃ চুনিয়া খালিপাড়া, সকলেই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর স্বরণীর ১০(ক)৪১ ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ