মোঃ তৌফিকুল ইসলাম তাড়াশ উপজেলা প্রতিনিধি
শনিবার বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা বাজারের পাশে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন (পুরুষ) যাত্রী নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন।
আহতদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানান, ঘটনার সময় আরপি পরিবহনের একটি কোচ রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল।
এসময় দবিরগঞ্জ বাজারের কাছে নাটোরগামী দুটি ট্রাক এক মিনিটের ব্যবধানে কোচটিকে সামনে থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে ৩ জন কোচযাত্রী নিহত হন এবং আহত হন ১০ জন।
দুর্ঘটনার সময় একটি ট্রাক সড়কের উপর উল্টে যায়। পুলিশ দুর্র্ঘটনা কবলিত কোচ ও ট্রাক আটক করেছে। এই প্রতিবেদন লেখার সময় (২টা ৩০মিনিট) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান চলছিল।