আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সিটি মেয়র ইকরামুল হক টিটুকে ময়মনসিং জেলা ছাত্র কল্যাণ সমিতির(জাবি) ফুলের শুভেচ্ছা

মাহফুজুর রহমান,

ইতিহাস ঐতিহ্যে অনন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র মোঃ ইকরামুল হক টিটুকে ফুল দিয়ে বরণ করে নিল ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালি অর্জন,উদীয়মান ছাত্রনেতা এবং ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির(জাবি)সভাপতি দেলোয়ার হোসেন সহ ছাত্র কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।উল্লেখ্য সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু সম্প্রতি এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।এজন্য তিনি মহামন্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাকৃবি প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।সেই সাথে তিনি জাবি’র ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিটি সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।আধুনিক ময়মনসিংহের রূপকার,ক্লিন ইমেজের অধিকারী,স্বচ্ছ রাজনীতির প্রতিচ্ছবি সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু ময়মনসিংহ নগরীর উন্নয়নে অনেক অবদান রেখেছেন।অদূর ভবিষ্যতেও তিনি উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ