নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিভিন্ন স্কুল, সরকারি-বেসরকারী ও সামাজিক প্রতিষ্ঠানে ৩০০ চারা গাছ বিতরণ ও রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেন, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের সিঙ্গাইর উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মতিউর রহমান, সালেহা জাহান, মোঃ লিটন হোসেন, সাধারণ সম্পাদক জাফর তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হোসেন, রুবেল হোসেনসহ অনেকে।