আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ধল্লা ইউনিয়ন অাওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠন।
হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
করোনা মহামারীর কারনে অল্প পরিসরে গতকাল দিবসটির প্রথম প্রহরেই উদযাপন শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। সূর্য ওঠার আগেই ভোরে শুরু হয় খালি পায়ে প্রভাতফেরি। আবালবৃদ্ধবনিতা সবার মুখে মুখে সেই গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। দিবসটি পালনে কেউ ‘জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা করার দাবি’, কেউ ‘আদালতসহ দেশের সর্বস্তরে বাংলা চালু, কেউ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার’ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের দেশে দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সব মিশনেই দিবসটি উদযাপনে নানা আয়োজন করা হয়। প্রবাসীরা বিদেশের মাটিতে অস্থায়ী শহীদ মিনার গড়ে বিনম্র শ্রদ্ধা জানান ’৫২ এর ভাষা শহীদদের প্রতি। এমনকি বিশ্বের অনেক দেশে বিদেশী তথা ভিন্ন ভাষাভাষিরাও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে দিবসটি পালন করেন।

সেই ধারাবাহিকতায় একুশের চেতনা রবিবার (২১শে ফেব্রুয়ারী,২০২১) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে ৫২-এর ভাষা আন্দোলনে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অংগসংগঠন। অল্প পরিসরে লোকজন বেশি জমায়েত না হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ধল্লা ইউনিয়ন আ:লীগের সভাপতি হাজী মোঃ শওকত আনোয়ার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খান, জেলা পরিষদের সদস্য এ্যাড. কোহিনুর ইসলাম (সানি), উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন খান, যুবলীগ সভাপতি সুরুজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফেরদৌস খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন (ইনু) এছাড়াও ৭নং ওয়ার্ড আ:লীগের সভাপতি মোঃ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক অাবুল হোসেন (দীন ইসলাম) সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।