আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে বজ্রপাতে নিহত এক শিশু

 

আমিনুর রহমান, সিংগাইর (প্রতিনিধি) :

 

সিংগাইরে বজ্রপাতে এনামুল (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত এনামুল সিংগাইরের ধল্লা ইউনিয়নের গান্দারদিয়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। নিহতের স্বজনরা জানান, আজকে বৃহস্পতিবার বেলা ৫ টার দিকে বাড়ির পাশে ছেলেটি সমবয়সীদের সাথে বৃষ্টিতে খেলাধুলা ও আম কুড়ানোয় মত্ত ছিল। এমন সময় হঠাৎ বজ্রপাত সংঘটিত তার উপর। তাৎক্ষণিকভাবে এনামুলকে স্থানীয় হাসপাতাল দি ঢাকা ক্লিনিক এ্যান্ড ডায়োগনষ্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ