আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে পাটক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

 

 

আমিনুর রহমান, সিংগাইর:

 

মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা- শানাইল গ্রামের চকের মধ্যে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটির নাম/পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর।

থানা পুলিশ জানান, বুধবার সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনাস্থল জনৈক বদর উদ্দিনের পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটির পাশ থেকে যৌন উত্তেজক জিনসিনের বোতল পাওয়া গেছে এবং শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ