আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার পরানো ছিল-নেভি ব্লু জিন্স প্যান্ট,কালো খৈরি ষ্ট্যাপ ফুল হাতা শার্ট,মুখে মেহেদি মাখা দাড়ি,উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মত।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ঘোনাপাড়া ষ্ট্যান্ড সংলগ্ন রাস্তার উত্তর পাশের ঢাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার সকালে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পথচারীরা হঠাৎ রাস্তা ঢালে লাশ দেখতে পায়। লোকমুখে বিষয়টি মুহুর্তে এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিভিন্ন এলাকার লোকজন লাশ দেখতে ভিড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
সিংগাইর সার্কেল (এএসপি) মো.আলমগীর হোসেন বলেন, অন্য এলাকা থেকে ২/১ দিন আগে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশ সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত লাশ সনাক্ত করতে পারব।