আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করে স্বেচ্ছাসেবক লীগ উত্তর

 

মোঃ হাবিবুর রহমান হাবিব,মিরপুর প্রতিনিধি:

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা ৯২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোঃ আশরাফুল আলম বাদশা।
আহ্বায়ক এক শোক বার্তায় এই রাজনৈতিক ব্যক্তিত্বের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় আহ্বায়ক আরও জানান, এডভোকেট সাহারা খাতুন ছিলেন এ দেশের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদান বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ