শান্ত মালো, বিশেষ প্রতিনিধি :
গতকাল জনপ্রসাশন মন্ত্রণালয়ের এক আদেশে সাভার উপজেলার নির্বাহী অফিসারের বদলি হয়েছেন এবং নতুন অফিসার কে দায়িত্ব দিয়েছেন মন্ত্রণালয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা। তিনি ২৯ ব্যাচের ক্যাডার বলে জানা যায়।ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মোঃ জয়নুদ্দিন মাস্টার (অবসরপ্রাপ্ত) এর কনিষ্ঠ কন্যা “শামীম আরা নীপা”। ইতি মধ্যে শামীম আরা নীপা তিনি কালিহাতি উপজেলায় বেশ ভালো কাজ করে সুনাম অর্জন করেছেন। পারভেজুর রহমানকে বাণিজ্যমন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বদলি করা হয় । উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদের প্রথম বারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন।