আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ আটক ১

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বাড়ির ছাদ বাগানে ৫ গাঁজার গাছ চাষ ও দেশীয় মদসহ ফ্রান্সিস গমেজ (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (০৪ জুলাই) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জমির উদ্দীন আহমেদ।

এর আগে, একই দিনে সকাল ৫টার দিকে সাভারের রাজাশন এলাকা থেকে বাড়ির ছাদে থাকা ৫ টি গাঁজারগাছ ও ১০০০ লিটার দেশীয় মদসহ আটক করা হয়।

আটক ফ্রান্সিস গমেজ ঢাকা জেলার সাভার থানার রাজাশনের বাসিন্দা বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, সাভারের রাজাশন এলাকায় একটি বাড়ির ছাঁদে দীর্ঘ দিন যাবৎ গাঁজা গাছ ও দেশীও মদ তৈরি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানটিতে সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির ছাঁদে ৫ গাজা গাছ ও মদ তৈরীর সরঞ্জামসহ ১০০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক কারবারী ফ্রান্সিস গমেজকে আটক করা হয়।

র‌্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ আগামীর সংবাদ কে বলেন, দীর্ঘ ১৫ বছরের বেশী সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল ফ্রান্সিস গমেজ। দীর্ঘদিন থেকে তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরী করে আসছিল। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও আশপাশ এলাকায় বিক্রয় করত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ