আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বাসের সাথে রিকশার সংঘর্ষ

 

ক্যাম্পাস প্রতিনিধি: সাকিব হাসান 

আজ দুপুরে সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে ঠিকানা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসতে থাকা একটি রিকশার সাথে সংঘর্ষ হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাস ড্রাইভার অসতর্কতা ও এলোমেলো ভাবে গাড়ী চালানোর জন্য সংঘর্ষটি হয়।

বাসের সাথে সংঘর্ষের কারণে রিকশাটি বিভিন্ন স্থান থেকে ভেঙে যায়। রিকশা চালকের কোনো দোষ না থাকায় ঘটনা স্থলে উপস্থিত লোকজন বাস ড্রাইভারের থেকে জরিমানা বাবদ ৫,০০০ টাকা আদায় করে রিকশা চালকের হাতে তুলে দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ