আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শেখ মুজিবের জন্মদিন পালন

মোঃ শামীম হোসেন:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে ঢাকা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার জামসিং মডেল টাউন মহল্লায় সাবেক কাউন্সিলর মিনহাজ উদ্দিনের কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কাটে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।

আলোচনা সভায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হৃদয় ইসলাম বাবু, ঢাকা জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আমির হোসেন খোকন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ