আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ
সাভার মডেল থানায় সদ্য করোনা মুক্ত হয়ে কর্মস্থলে ফেরা সাত পুলিশ সদস্যকে বরণ করে নিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
করোনা মুক্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আব্দুল হান্নান (৫৪), জিহাদ (৩০), বাবু (৩০), সাহেল (৩০), সেলিম (২৯), অজয় (২১) ও আল-আমিন (২২)।
১লা জুলাই (বুধবার) রাত ৮ ঘটিকায় থানা চত্ত্বরে তাদের ফুল দিয়ে বরণ করে নেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সহকর্মীরা।
ওসি এএফএম সায়েদ বলেন, আমাদের পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আমি তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছেন।
তিনি আরও বলেন, করোনাকে জয় করে বীরের বেশে ৭ জন আমার সাভার মডেল থানায় প্রবেশ করেছে। তারা বৃহস্পতিবার থেকে আবার করোনা পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাসহ জনগণকে সেবা দিতে মাঠে নামবে। করোনা জয়লাভ করা পুলিশ সদস্যরা প্লাজমা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
সুস্থ হওয়া করোনা জয়ী কনস্টেবল আব্দুল হান্নান বলেন, আমি ও আমার সহকর্মীগণ দায়িত্ব পালন করতে গিয়ে কখন আক্রান্ত হয়েছি জানিনা। আল্লাহ অশেষ কৃপায় ও ওসিসহ সবার সহযোগিতা এবং দোয়ায় সুস্থ হওয়ায় শুকরিয়া জানাই।