আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারের ধর্ষণ মামলার আসামী ছাত্রলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের এক কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল রানাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর সকালে চট্টগ্রাম শহর থেকে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব বলছে, ভুক্তভোগী কিশোরী পিতা-মাতাসহ সাভারের রাজাবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। অন্যদিকে অভিযুক্ত সোহেল রানা একটি রাজনৈতিক দলের ছাত্র শাখার স্থানীয় ইউনিয়ন সভাপতি।

সোহেল রানার রাজনৈতিক কার্যালয় কিশোরীর বাসার কাছাকাছি হওয়ায় তার সাথে গত সেপ্টেম্বর ২০২১ সালের দিকে প্রথম পরিচয় হয় সোহেল রানার সাথে। রাস্তায় যাতায়াতের বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক আকার-ইঙ্গিত প্রদর্শন করত অভিযুক্ত। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় ওই কিশোরীকে।

ভুক্তভোগী তা প্রত্যাখ্যান করলে গত অক্টোবর ২০২১ সালে জোরপূর্বক সোহেল রানার ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং এ সময় অশালীন ছবি ও ভিডিও ধারণ করে রাখে সোহেল রানা। সেই ছবি ও ভিডিও দেখিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এত দিন ধরে ধর্ষণ করে আসছিল অভিযুক্ত ছাত্রনেতা সোহেল রানা।

একপর্যায়ে ভুক্তভোগী অস্বীকৃতি জানালেও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে জিম্মি করে ওই কিশোরীকে।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেছেন, গত ১৪ ফেব্রুয়ারী সোহেল রানা তার সাথে সময় কাটানোর প্রস্তাব করলে তা প্রত্যাখান করে বিয়ের ব্যাপারে পরিবারের সাথে কথা বলতে বলেন কিশোরী।

সোহেল রানা তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেন। গত ১৫ ফেব্রুয়ারী সোহেল রানা গতিরোধ করে একই কায়দায় জোরপূর্বক ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে। এতে কিশোরী অসুস্থ হয়ে পরলে বাসায় এসে আত্মহত্যার চেষ্টা করে। এসময় কিশোরীর মা আত্মহত্যার কারণ জানতে চাইলে বিষয়টি খুলে বলে।

পরে তার মা বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। ফলশ্রুতিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল পুলিশের পাশাপাশি আসামী গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদ ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, সোহেল চট্টগ্রাম জেলায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত রবিবার ভোর রাতে চট্টগ্রাম শহর থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সোহেল রানা (২৭), গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ প্রেস বিজ্ঞপ্তিতে বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সোহেল কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত ফ্ল্যাটে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে।

ভুক্তভোগী বিয়ের কথা বললে সোহেল রানা না করে এবং সাভার থেকে পালিয়ে চট্টগ্রামে আত্মগোপনে চলে যায়।
তারা আরো জানায়, গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ধর্ষণের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের হ‌ওয়ার পর পরই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।

উল্লেখ্য, সোহেল রানার বিরুদ্ধে গত বছরে ধামরাইয়ে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে অন্য আরেকটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। সেই মামলায় সোহেল রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা জেলা পিবিআই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ