আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে শোক প্রকাশ এমপি ওমর ফারুকের শোক প্রকাশ

 

তানোর প্রতিনিধি:

 

সাবেক স্বাস্থ্য, স্বরাষ্ট্র. গণপূর্ত ও টেলিযোগাযোগমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী এমপি ওমর ফারুক চৌধুরী। আজ এক শোকবার্তায় বলেন, বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে রাজনৈতিক শূণ্যতা হলো , তা সহজে পূরণ হবার নয়। স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশ গঠনে তাঁর অগ্রনী ভূমিকা বাঙালী জাতি চিরদিন স্মরণ রাখবে। এমপি ওমর ফারুক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ