আজ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ ইং

সাপলেজার মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক

 

পিরোজপুর প্রতিনিধি: মতিউর রহমান

সৌদি আরবের রিয়াদের মানফুয়ায় স্ট্রোক করে মঠবাড়িয়ার মোস্তফা কামাল (৫০) ২৫ মে ২০২০, বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজেউন)। তিনি মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের মৃত মাজেদ দফাদারের ছেলে।
গত ডিসেম্বর মাস থেকে একেবারে প্রবাস ত্যাগ করে তিনি বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। টিকিট ও কফিল জটিলতায় আসতে পারেননি। এরপর যেদিন জটিলতা কেটে যায় সেইদিন করোনায় বিমান বন্ধ হয়ে যাওয়ায় আটকা পরে আর দেশে আসতে পারেননি।
অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তিনি৷ তার জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতবাসী করুক,আমীন। তার পরিবারের জন্য দোয়া করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ