আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিকরা সমাজের দর্পণ…………এমপি হেলাল

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আত্রাই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল।
একজন ভালো মিডিয়াকর্মী, প্রেসম্যান, রিপোর্টার, সাংবাদিক সমাজের দর্পণ। তাঁরা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সাম্য সমাজ গড়তে ভূমিকা রাখেন। কিন্তু বর্তমানে অনলাইন নিউজ মিডিয়ার সুবাদে রাতারাতি অনেকেই সাংবাদিক বনে যাচ্ছেন আর ধরাকে সরা জ্ঞান করছেন।
প্রকৃত মিডিয়াকর্মী কাউকে ব্লাকমেইল করে না।
এসময় সৎ নিষ্ঠাবান সাংবাদিকদের শুভ কামনা জানানো হয়। বুধবার দুপুরে আত্রাই প্রেসক্লাবে সাংবাদিকদের ঈদ উপহার প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন এমপি আনোয়ার হোসেন হেলাল। সভায় সভাপতিত্ব করেন আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম, প্রেসক্লাব সাধারন সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংবাদিক তপন কুমার সরকার,সাংবাদিক আল আমীন মিলন,ছাবেদ আলী , সাংবাদিক ফিরোজ হোসেন, এমরান মাহমুদ প্রত্যয়,আবু হেনা মোস্তফা কামাল, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ