আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সলঙ্গায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের সলঙ্গায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে এস আই মোঃ আরিফুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের অন্তর্গত ধোপাকান্দি এলাকা থেকে হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোঃ মিঠুন শেখ (২৭), পিতা-মৃত মোজা শেখ, সাং বামনডাঙ্গা, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ ও মোঃ রিয়ান শরীফ (২৫), পিতা- মো. মাহালম শরীফ, মাতা- পাখি বেগম, সাং- মঙ্গ, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ। এ সময় তাদের নিকট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

এ সংক্রান্তে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ