নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের-১২ এর অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ মে) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত স্পেশাল কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানার নেতৃত্বে একটি আভিযানিক দল হাটিকুমরুল গোলচক্কর এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল, ০১টি মোটরসাইকেল এবং নগদ ১৫ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী সলঙ্গা থানার অন্তর্গত চড়িয়া কালিবাড়ী গ্রামের মোঃ আব্দুস শুকুরের ছেলে মোঃ সোহাগ হোসেন (১৯) ও একই এলাকার মৃত মোঃ খোকনের ছেলে মোঃ নূরনবী।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।