আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইল উপজেলা নির্বাহী অফিসারের নিকট বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে স্কুল ছাত্রীর আবেদন

 

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইল ‘দি ব্লু বার্ড’ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৩) বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আবেদন করেছে।

২৭ মে বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনে সামিয়া অভিযোগ করেন তার মা সাহানা বেগম তার অমতেই জোর করে বিয়ে দিতে চান অপ্রাপ্তবয়স্ক সামিয়ার। ইউএনও এ এস এম মোসা স্কুলছাত্রীর সামিয়ার লিখিত আবেদন পাওয়ার খবর নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ