-
- সারাদেশ
- সরাইলে মদ উৎপাদন ও বিক্রি বন্ধের দাবিতে ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ
- প্রকাশের সময়ঃ August, 6, 2020, 12:27 am
- 180 বার পড়া হয়েছে
হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ মধ্যপাড়ার মুচি বাড়িতে প্রকাশ্যে মদ উৎপাদন ও বিক্রি বন্ধের দাবিতে ইউএনও বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার(৫আগস্ট) সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর উক্ত আবেদনটি করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, কালিকচ্ছ মধ্যপাড়ার মুচি বাড়িতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছে।
বিভিন্ন সময়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে এতে বাঁধা দেওয়া হলেও মদ উৎপাদন ও বিক্রি চলমান রয়েছে। এতে করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই দিন দিন বৃদ্ধির পাশাপাশি এলাকার যুব সমাজের মারাত্বক নৈতিক অবক্ষয় হচ্ছে। মুচি বাড়িটি কর্তৃক মদ উৎপাদন ও বিক্রি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় এলাকাবাসীর পক্ষে কালিকচ্ছ ইউপি আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিনসহ অনেকেই স্বাক্ষর করে সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনের প্রেক্ষিতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসিকে) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানোগ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন বলে জানা গেছে।
এই বিভাগের আরও সংবাদ