আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইলের শিক্ষক ইমরানুল কবীর করোনায় আক্রান্ত, সকলের দোয়া চেয়েছেন

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

সরাইলের শিক্ষক নেতা ইমরানুল কবীর জুমন করোনায় আক্রান্ত হয়ে শিক্ষক সমাজসহ সকলের দোয়া চেয়েছেন।

তিনি গত ১৬ জুন সোমবার সরাইল সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করার পর আজ বৃহস্পতিবার সকালের প্রাপ্ত রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হিসেবে ধরা পরে।

তিনি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া নিজ বাড়িতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আইসোলেশনে রয়েছেন।

তিনি সরাইল উপজেলার তেরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি কুট্টাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত মরহুম তাহের উদ্দিন মাস্টারের ছেলে।

সরাইলের শিক্ষক নেতা ইমরানুল কবীর জুমন বলেন আমি করোনায় আক্রান্ত হয়েছি। মহান আল্লাহ আমাকে যেন দ্রুত করোনা মুক্ত করে আমার এলাকাবাসীসহ সকল প্রিয়জনের কাছে আবারও সুস্থ হয়ে ফিরে আসতে পারি তার জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে নিরাপদে ও সর্তক থাকার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ