আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সমাজ সেবক জনির উদ্যোগে মাস্ক ও অসুস্থ ব্যক্তিকে খাদ্য বিতরণ

 

রাব্বী হোসাইন , পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় তরুন সমাজ সেবক মো: জিয়াউর রহমান জনির পক্ষ থেকে মাস্ক বিতরন ও সড়ক দূর্ঘটনায় আহত ৬ মাস ধরে বিছানায় পরে থাকা অসুস্থ ব্যক্তি কে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

সোমবার ( ৮ জুন) সকালে নজিপুর বাসষ্ট্যান্ড এলাকায় পথচারী , ভ্যানওয়ালা , ঠেলাওয়ালা বাস-ট্যাক চালক হেলপার ,অটোড্রাইভার নানা পেশার মানুষের মাঝে ৫০০ মাস্ক বিতরণ করেন সহজ এন্টারপ্রাইজের এর পরিচালক মো: জিয়াউর রহমান জনি ।এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ ও নজিপুর বণিক কমিটির সভাপতি মো: শহিদুল আলম বেন্টু , জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান , পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ ।

অপরদিকে সড়ক দূর্ঘটনায় আহত দির্ঘ ৬ মাস যাবৎ বিছানায় শায়িত উপজেলার কাশিপুর গ্রামের রামপদ কে নগদ ১ হাজার টাকা সহ চাল, ডাল, তেল, মসলা , ডিম, সবজি প্রায় ১৫ দিনের খাদ্য সহায়তা বাড়ীতে পৌছে দেন তরুন এই সমাজ সেবক তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন অসুস্থ রামপদকে সহযোগিতা করার জন্য ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ