আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ ইং

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৌদি প্রবাসী অপু

বিশেষ প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী-সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী এম ইসলাম অপু।

রবিবার (২৫ জুন) ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি।

একইসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এই দিনটি।

পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেনো মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই, স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করলেই পরিপূর্ণতা পাবে এই পবিত্র দিনটি।

তিনি বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই।

এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক!

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ