আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

সংগ্রাম, অর্জন ও সংকটে গণমানুষের সংগঠন আওয়ামীলীগ প্রতিষ্ঠার ৭১ বছর

 

নিজস্ব প্রতিবেদক:

২৩ জুন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী
সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের বৃহত্তম ও প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।

জন্মলগ্নথেকেই দুর্যোগ মোকাবেলা, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণের আদর্শ এবং একটি উন্নত সমৃদ্ধ আধুনিক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নির্মাণের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামীলীগ। যার প্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ’ নামকরণ করা হয়। বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে আওয়ামীলীগ কে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে,কিন্তু বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ গৌরবের সাথে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ