নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে শ্রীশ্রীগৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে গতকাল শনিবার রাত নয় টার সময় এক সম্প্রীতি সমাবেশ এর আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদপুর শ্রীশ্রী গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সন্তোষ সাহা। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ এস,এম কামাল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬( শাহজাদপুর) উপ নির্বাচনের নৌকার পদপ্রার্থী প্রফেসার মেরিনা জাহান কবিতা, কার্য্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
উক্ত অনুষ্ঠানে মেরিনা জাহান কবিতা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ,এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই।আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান একে অপরের পরিপূরক।
সারা দেশের উন্নয়নের ধারা অব্যাহত
রাখতে তিনি উপস্থিত জনগণ কে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন।
প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ এস,এম কামাল বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক
সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একটি সংগঠন। এখানে সাম্প্রদায়িক তার কোন জায়গা নেই।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সন্মানিত সভাপতি বাবু বিনয় কুমার পাল।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর সভার মেয়র জনাব মনির আক্তার খান তরু লোদী,শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান জনাব প্রফেসর আজাদ রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সন্মানিত সাধারণ সম্পাদক শ্রী বিমল কুমার কুন্ড সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয় কুমার ঘোষ।আয়োজনে শ্রীশ্রীগৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রম কমিটি।