আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মনিরুল ইসলাম,  শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চালানো মাদক বিরোধী বিশেষ অভিযানে শ্রীপুর থানা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে হাতে -নাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী শ্রীপুর পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিিওতে শ্রীপুর থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মাদক চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে এইরকম অভিযান অব্যাহত রাখার কথা জানান ডিবি পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ