আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

 

 

 

মনিরুল ইসলাম মেরাজ।গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুর থানার ১নং সিএনবি এলাকা থেকে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়।আটক পলাশ কিশোরগজ্ঞ জেলার পাকুন্দিয়া থানার চরতেরকিঙ্চিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, গতকাল সে পৌরসভার সিএনবি এলাকায় গিেয় নিজেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) হায়দার বলে পরিচয় দেয়।মাত্র ৪ দিন আগে এখানে যোগদান করেছে বলেও জানায় সে। পরে স্থানীয় সোহাগ মিয়ার হোটেলে পরিষ্কার -পরিচ্ছন্ন না থাকা এবং খাবার না ঢেকে রাখার অযুহাত দেখিয়ে সে চাঁদা দাবি করে আর চাঁদা না দিলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটা অঙ্কের টাকা জরিমানা করার হুমকি দেয় সে। পরবর্তীতে হোটেল মালিকের সন্দেহ হলে পুলিশের কাছে খবর দেয়। পুলিশ এসে পলাশকে আটক করে নিয়ে যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, পুলিশের এস আই পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে হোটেল ও ব্যাক্তির কাছ থেকে সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অপরাধে তাকে আটক করা হয়। পরে হোটেল ব্যাবসায়ীর করা একটি মামলায় তাকে গ্রেফতার দোখানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ