মনিরুল ইসলাম মেরাজ,শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামে দুই পোশাক কারখানার শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দিবাগত রাত পর্যন্ত তাদের নির্যাতন করা হয়।রোববার ৫ জনকে আসামি করে মামলা হওয়ার পর রবিবার পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের মো: শাহিনুল (৩০), মোঃ আবুল কালাম (২৮), জাহাঙ্গীর আলম (৩০) ও মো: বাবু (১৮)। অপর আসামি মকসেদুল ইসলাম (৩০)কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা সিএনজি, পিকআপসহ বিভিন্ন পরিবহনের চালক বলেও জানান তারা। মামলার বিবরণে বলা হয়, ময়মনসিংহের বাসিন্দা ওই দুই পোশাক শ্রমিক ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানা ছুটি থাকায় গত ২১ আগষ্ট সন্ধ্যায় ওই পোশাক শ্রমিকের একজনের প্রেমিকের সাথে দেখা করতে আসে। পরে বিধাই গ্রামে সাথের একজনের দুলা ভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে বের হন। ভিকটিমরা বিধাই গ্রামের ভ্রমরভিটায় খোকনের পরিত্যক্ত খামারের পাশে পৌঁছলে অভিযুক্তরা জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করে। এসময় ভিকটিমদের সঙ্গে থাকা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয় অভিযুক্তরা। সেখান থেকে ফিরে ভিকটিমদের একজন বাদি হয়ে রবিবার সকালে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম গণধর্ষণের শিকার ভিকটিম দুইজনকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি ।