মনিরুল ইসলাম মেরাজ। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :
সরকারি নির্দেশনা অমান্য করে জোরপূর্বক ক্ষুদ্র ঋনের কিস্তি আদায় করায় দুই এনজিওর মাঠকর্মীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহি ম্যাজিস্টেট ফারজানা নাসরিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় সেখানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থানার এসআই মোঃকামরুল ইসলাম, ভূমি অফিসের নামজারি মোঃ আল- আমিন, ভূমি অফিস সহকারি মজ্ঞুর হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।
শ্রীপুর পৌর এলাকার সবুজবাগ গ্রামে আশা ও ইনটিগ্রটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আই ডি এফ) নামের দুটি এনজিওর মাঠ কর্মী জোরপূর্বক কিস্তি আদায়ের চেষ্টা করে। এলাকাবাসি আজ বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারকে জানালে তিনি তাৎক্ষনিক ম্যাজিস্টেট কে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে আশা ফাউন্ডেশন ও আইডিএফ এর মাঠকর্মীকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করেন। এইসময় ভ্রাম্যমান আদালত তাদেরকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সাবধান করেন।