মনিরুল ইসলাম মেরাজ, গাজীপুর শ্রীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রঙ্গনে ডাক্তার আব্দুর রাকিব এর হত্যাকারীদের বিচারের দাবিতে বি, এম, এর ডাকে সাড়া দিয়ে মানববন্ধন পালন করা হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর ধারাবাহিকতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
উক্ত মানববন্ধনে শ্রীপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার, নার্স, ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা বলেন, করোনার এই দুঃসময়ে মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকদের যদি এমনভাবে হত্যা করা হয়, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক বড় সমস্যা দেখা দিবে।
তারা মানববন্ধনে দাবি জানান যেন দ্রুত বিচার ট্রাইবুনাল বসিয়ে রাকিব হত্যার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা হয়।
তারা এই সময় করোনা চিকিৎসায় নিয়োজিত থাকার অভিপ্রায় ব্যাক্ত করেন।