আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শ্রীপুরে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

 

মনিরুল ইসলাম মেরাজ,শ্রীপুর প্রতিনিধিঃ

২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবাদ মিছিল আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২১শে আগস্ট রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর উপজেলা কার্যালয়ে, শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে।

এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন মাহতাব, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী সিরাজ ফকির, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ওয়াসিম আকরাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আজিজুল হাকিম সরকার, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা সেলিম আহমেদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারিজ উদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফাহাদ আল-আবিদ প্রমুখ।

এই সময় শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে শ্রীপুর আওয়ামীলীগের কার্যালয় থেকে শ্রীপুর বাজার এবং বিভিন্ন স্থানে ২১শে আগস্ট বর্বরোচিত হামলায় এক ঘন্টা ব্যাপি মিছিল হয়েছে, মিছিল শেষে আলোচনা সভা ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ