শেরপুর প্রতিনিধিঃ
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে শেরপুর সদর থানার পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। ২৪ জুন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে সদর থানার মানবিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ -আল-মামুন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ও তাদের মাস্ক পড়িয়ে দেন এবং মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ -আল- মামুন বলেন,কোরোনা ঝুঁকি এড়াতে মাস্ক খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। গ্রামের সাধারন মানুষজন এ ব্যাপারে খুবই উদাসীন। আজ একটি মামলা তদন্তে চরমোচারিয়া এলাকায় গিয়েছিলাম। দেখলাম অনেকের মুখেই মাস্ক নেই। যতটুকু পেরেছি জেলা পুলিশ, শেরপুরের পক্ষ থেকে গ্রামের অসহায় মানুষদের, যারা ইচ্ছে থাকলেও হয়ত মাস্ক পড়তে পারছেনা। এরকম কিছু জনসাধারন , মুচি,রিক্সা চালক, চা দোকানদার, নির্মাণ শ্রমিক, নরসুন্দর(নাপিত) সহ কিছু মুরুব্বিদের মাস্ক পরিয়ে দেই এবং এ বিষয়ে সতর্ক করি। তাদেরকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হতে অনুরোধ করি। আহবান জানাই। ভালো থাকুক এ দেশের মেহনতী মানুষ।