আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

শেখ হাসিনা’র জন্মবার্ষিকী’তে পিরোজপুর জেলা ছাত্রলীগের দিনব্যাপী আয়োজন

মতিউর রহমান, পিরোজপুর প্রতিনিধি :
গনতন্ত্রের মানসকন্যা ও গনতন্ত্রকামী মানুষের আপোষহীন নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী’তে  পিরোজপুর জেলা ছাত্রলীগ এর সভাপতি জাহিদুল ইসলাম টিটু’র নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ২৮ (সেপ্টেম্বর) সকালে বাঙালি ও বাংলার আলোকবর্তিতা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে দুপুরে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতির নিজ বাসায় নেত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও মাহফিলের আয়োজন করে এতিম ও অসহায়দের শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করেন।বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যলয়ে দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামিলীগ এর দোয়া মাহফিলে যোগদান করে জেলা ব্যাপি নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ