আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

শিশু শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

 

মতিউর রহমানঃ পিরোজপুর জেলা প্রতিনিধি:

 

পিরোজপুরের কাউখালীতে শিশু শ্রেণির ছাত্রী ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগে অভিযুক্ত আলামিন নামে এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে কাউখালী থানা পুলিশ।

অভিযুক্ত আলামিন উপজেলার কেউন্দিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। গত ১৮ জুন গান্ডতা গ্রামের লুৎফর রহমানের ৮ বছরের মেয়ে রঘুনাথপুর কওমী মাদরাসার শিশু শ্রেণির ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় তার মা বাড়িতে আসলে টের পেয়ে আলামিন পালিয়ে যায়। দুই পক্ষই আত্মীয় বিধায় বিষয়টি নিয়ে বারবার আপোষ মিমাংসা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে কালক্ষেপন হলে গত শুক্রবার গভীর রাতে মেয়ের বাবা লুৎফর রহমান বাদী হয়ে আলামিনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পুলিশ আলামিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

ভিকটিম এর জবানবন্দী গ্রহণের জন্য পিরোজপুর আদালতে প্রেরণ করেন। এ বিষয়ে কাউখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আলামিন কে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ