আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

শিশু আব্দুল্লাহর চিকিৎসা সহায়তা প্রদান করেন “ছোট্ট মনুদের জন্য ভালোবাসা” সংগঠন

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি-আরাফাত রহমানঃ
পিরোজপুরের মঠবাড়িয়ার কুমিরমারা গ্রামের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু আব্দুল্লাহর চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেছে, ছোট্ট মনুদের জন্য ভালবাসা, অনলাইন ভিত্তিক, শিশু সেবামূলক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা, সমাজ সেবক রফিকুল ইসলাম রিপন মাতুবর, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, সংগঠনের কার্যনির্বাহী সদস্য আল-আমিন, উপজেলা শাখার সভাপতি সাইফুল, সাধারন সম্পাদক সোহাগ মাতুকবর, সাংগঠনিক সম্পাদক সিফাত উদ্দিন সিপন, পৌর শাখার সভাপতি রাজিব কুমার সাহা, সাধারন সম্পাদক বিশ্বজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিফাত মৃধা সহ সংগঠনের আরও বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। শিশুটির দরিদ্র পিতা শাহিন হাওলাদার জানান, তার পক্ষে দুই লাখ টাকা সংগ্রহ করা সম্ভব না। শাহিন হাওলাদার তার শিশু সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ