আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শাহরাস্তিতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগাহ এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রী।

নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সার চালক টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বর্ণকার বাড়ির মনির হোসেন (৩০, যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমানউল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এছাড়া আরো ৩জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ১জনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, উল্লেখিত যাত্রীরা মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল। সিএনজিটি দোয়াভাঙ্গা থেকে মুদদাফরগঞ্জ আর সার্ভিসের বাসটি ঢাকা থেকে চাঁদপুর আসছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ