আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুর ভূমি অফিসে জাল দলিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরে ভূমি অফিসে সম্পত্তির জাল দলিল দাখিল করায় একজনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে উপজেলা ভূমি অফিস।

আটককৃত উপজেলার খুকনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সোরহাব আলীর ছেলে রিপন রানা(২১)। গতরবিবার রাতে খুকনী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা এস এম খায়রুল হাসান বাদী হয়ে একটি নিয়মিত মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, মোঃ মিন্নাত আলী শেখ গং খ গেজেট হইতে অবমুক্ত করার জন্য উপজেলা ভূমি অফিসে আবেদন করে। ভূমি অফিস তাহা ২০১৮ সালের ১২ ডিসেম্বর রঞ্জু করে।

যাহার মামলা নং ৭৩/১৮-১৯। মামলার শুনানীকালে বাদীরা জানায় তাহাদের উক্ত জমিতে প্রতারক রিপন রানা গং অবৈধ ভাবে বসবাস করে।

তখন সহকারি কমিশনার ভূমি প্রতারক রিপন রানাকে উক্ত জমির কগজ দাখিলের জন্য বলিলে যে দলিল দাখিল করে সেই দলিল মোঃ মিন্নাত আলী শেখ গং ভূয়া দলিল বলিয়া চেলেঞ্জ করিলে তক্ষনিক উপজেলা ভূমি অফিস তাহা সিরাজগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসে যোগাযোগ করিলে।

সাব-রেজিষ্ট্রার অফিস মারফত জানিতে পারে এ ধরনের দলিলের কোন অস্তিত্ব নাই। তখন, উপজেলা ভূমি অফিস শাহজাদপুর থানা পুলিশকে খবর দিলে প্রতারক রিপন রানাকে আটক করে থানা পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ বলেন, ভূয়া দলিল দাখিল করায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ