আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুর বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

 

শাহজাদপুর,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত।পাখি সংরক্ষণে সকলে এক সঙ্গে কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে ১০ অক্টোবর বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে উপজেলা চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্যোগে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ।

দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশিকুর হক দিনার, গোলাম ছোর‍য়ার ও আব্দুল সালাম, যুবলীগ নেতা সেলিম প্রা :

প্রধান অতিথি তার বক্তব্যে পরিযায়ী পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য বাড়ায়।
। আর তাই আমাদের পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য এছাড়াও দি বার্ড সেফটি হাউজ’র সদস্য ইয়াকুব আলী, সাজিদ মুন ও শহিদুল ইসলাম জীবন প্রমুখ।

দি বার্ড সেফটি হাউজের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন বিশ্বাস বলেন আমাদের পাশাপাশি বাংলাদেশ জীববৈচিত্র্য ও সংরক্ষন ফেডারেশন কাজ করায় আমাদের দেশে কয়েক বছর ধরেই পরিযায়ী পাখির ব্যাপারে জনসচেনতা বেড়েছে। আগে এসব পাখি শিকার করে বিক্রি করা হত। এখন তা কমেছে। এদের আবাসস্থলগুলো রক্ষা করা গেলে অনেক পাখি এখানে থেকে যেত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ