নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুর নৌকার প্রার্থীর সাথে বনিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
গত সোমবার সন্ধায় শাহজাদপুর বাটার মোড়ে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) জাতীয় সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতার সাথে শাহজাদপুর বনিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বনিক সমিতি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর মেরিনা জাহান কবিতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর) চয়ন ইসলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু ( পিপি),শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুমগ্ন করিম, শাহজাদপুর বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিন আকন্দ প্রমূখ।
এ মতবিনিময় সভায় বক্তব্যদানকালে নৌকার প্রার্থী মেরিনা জাহান কবিতা বলেন, আমি নির্বাচিত হলে, শাহজাদপুর তাঁত শিল্পকে সমৃদ্ধ করবো, সুখে -দুঃখে শাহজাদপুরের মানুষের পাশে থাকবো, আপনারা আগামী ২ নভেম্বর জাতীয় সংসদ উপনির্বাচনে সবাই ভোট কেন্রে এসে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।