আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুর-জামিরতা সড়কে ট্রাক উল্টে নিহত ২ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কের ধানের ট্রাক উল্টে ২ জন নিহতসহ আহত হয়েছে ১৭ জন।

নিহতরা হলেন বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর(৫০)।

আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ধান কাটার উদ্দেশ্যে রওনা দেন।

এর পরপরই পারজামিরতা গ্রামে ট্রাকটি উল্টে গেলে অনেকে আহত হলে এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ