নিজস্ব প্রতিবেদক :
টানা তৃতীয় বারের প্রধানমুন্ত্রী জননেত্রী,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে ও চতুর্থ বারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার লক্ষ নিয়ে,
সিরাজগঞ্জঃ-৬ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ এখন ঐক্য বদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে বলে মনে করেন নবনির্বাচিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
আব্দুল আউয়াল।
শাহজাদপুরে সকল শ্রেণির মানুষের কাছে প্রিয় মুখ, যে কখনও দুর্নীতির কাছে মাথানত করেনি,যে বার বার হাইব্রিড আওয়ামী লীগদের কাছে নির্যাতিত হয়েছে, তবুও কখনো দলের আদর্শ ও নিজের ব্যক্তিত্ব নষ্ট করেনি,সকল শ্রেণির মানুষের আপামর জনসাধারণের বিশ্বাস,
ভালোবাসা আর আস্থার শেষ ঠিকানা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।
আব্দুল আউয়াল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামের হাজী মোঃ আবু তাহের প্রামানিক মাতাঃ মোছাঃ মনিজা খাতুনের বড় ছেলে। তিনি শাহজাদপুর কাকিলামারী নিজ গ্রামে ১৯৭৯ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।
তিনি ছোট বেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন।
এই তরুণ সমাজ সেবক,সত্য আদর্শবান রাজনীতিবিদ একাধারে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ছিলেন,শাহজাদপুর সরকারি কলেজ থেকে বিপুল ভোটে নির্বাচিত ক্রীড়া সম্পাদক হন,
সাবেক সফল উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক, সাবেক সফল উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাবেক সফল সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সহ, সর্বশেষ তিনি ২০১৯ইং সালে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের জাতীয় সপ্তম কংগ্রেসের মঞ্চ উপ-কমিটির সদস্য সফল ভাবে দায়িত্ব পালন করেন। ইতি মধ্যেই দলের হাইকমান্ড থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মনের মধ্যে স্থান করে নিয়েছেন।
তিনি রাজনৈতিক জীবনে প্রতিটি মুহূর্ত নিজেকে দায়িত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে দলের সকল শ্রেণি মানুষের ও নেতাকর্মীদের মনের মধ্যে জায়গা ও আস্থা অর্জন করেছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।
তিনি নবনির্বাচিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল দুই বারের সংসদ সদস্য,সাবেক সফল বাংলাদেশ আওয়ামী যুবলীগের জাতীয় সপ্তম কংগ্রেসের আহ্বায়ক জননেতা চয়ন ইসলামের বিশ্বস্ততা অর্জন করেছেন।
তিনি জীবনের সবচেয়ে মূল্যবান সময় দলের জন্য ব্যয় করেছেন। আর সেই সাথে জীবনের শেষ সময় টুকো দলের জন্য উৎসর্গ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।
প্রবল ইচ্ছা, দৃঢ় মনোভাব, সততা,বিশ্বস্ততা ও রাজনৈতিক কর্মদক্ষতার ফল হিসেবে অাজ স্থান করে নিতে পেয়েছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যা সৃষ্টিকর্তা সম্মানিত ব্যক্তিকে সম্মান জনক পদে অর্পণ করেছেন।
এই সম্মান জনক পদে তাকে দায়িত্ব দেওয়া এবং তার প্রতি আস্থা রাখায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজগঞ্জঃ-৬ শাহজাদপুরের সাবেক সফল ২ বারের এমপি ও শাহজাদপুরের গণমানুষের নেতা,মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট রাজনীতিবিদ,উপজেলা আওয়ামী লীগের কান্ডারি,
আওয়ামী লীগ ও ইসলাম পরিবারের সন্তান নবনির্বাচিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা চয়ন ইসলাম এবং আওয়ামী লীগ পরিবারের সন্তান, দুঃ সময়ের দলীয় নেতাকর্মীর শেষ ভরসা, সাবেক সফল শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক,
সাবেক সফল বাংলাদেশ মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, পি.পি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজগঞ্জ কোর্ট,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু সহ এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।
তরুণ উড্ডিয়মান এই নেতা মনে করেন, শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ এখন ঐক্য বদ্ধ,তাই সকল দলীয় নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
তিনি আরও মনে করেন রাজনীতির মহত উদ্দেশ্যই হচ্ছে মানবসেবা, জনকল্যাণে কাজ করা, নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল ও সুসংগঠিত নেতৃত্ব। শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সংগঠনকে সুশৃঙ্খল ও
সুসংগঠিত আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে চান এবং শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগ কে ঐক্য বদ্ধ ভাবে ধরে রাখার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও শাহজাদপুর বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল।