নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরে ৭ টি ককটেল বোমা সাদৃশ্যসহ ৩১টি ঢাল উদ্ধার।
জানা যায়, বুধবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বনগ্রাম দক্ষিন পাড়া গ্রামে মোঃ মজনুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাড়ির নীচে বেগুন ক্ষেতে বেগুন তুলতে গেলে মাটিতে পোতা একটি মাটির কলস দেখতে পায়। কলসটি তুলতেই তা ভেঙ্গে জর্দ্দার কৌটায় টেপ পেচানো ককটেল সাদৃশ্য বোমা দেখতে পায়।
পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীা শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনা স্থলে পৌছে ককটেল সাদৃশ্য বোমা ৭ টি উদ্ধার করে।এছারা এ দিন একই সাথে চর আঙ্গারু গ্রামে আব্দুর রাজ্জাকের জমি থেকে বল্লম ও ফালা ঠেকানো ৩১ টি ঢাল উদ্ধার করা হয়েছে।
পরে শাহিদ মাহমুদ খান সিরাজগাঞ্জ র্যাব-১২ কে খবর দিলে। সেখানে র্যাব ১২ এর ডিএডি মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়।
এ ব্যাপারে শাহিদ মাহমুদ খান সাংবাদিকদর বলেন, পার্শ্ববর্তী বৃআঙ্গারু গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে দু পক্ষের মধ্যে দন্ড চলছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রতি পক্ষকে ঘায়েল করার জন্য একটি পক্ষ এগুলো মাটিতে পুতে রেখেছে।
এঘটনায় ঐ এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।