আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে ১৫ আগষ্ট’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে ‘ জাতীয় শোক দিবস ‘ সাস্থ্য বিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসন শাহজাদপুর সিরাজগঞ্জ এর আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান ( চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাহজাদপুর সিরাজগঞ্জ।) বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আক্তার খান তরু লোদী ( মেয়র শাহজাদপুর পৌরসভা, শাহজাদপুর সিরাজগঞ্জ।) মোঃ লিয়াকত আলী ( ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাহজাদপুর সিরাজগঞ্জ।) এলিজা খান (মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাহজাদপুর সিরাজগঞ্জ।) এসময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। মুস্তাক আহমেদ ( সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শাহজাদপুর সিরাজগঞ্জ।) এবং শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক কর্মীগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ